• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

হুতিদের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ১২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
হুতিদের  ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠে। পরে আইডিএফ নিশ্চিত করে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর তারা রবিবার থেকে এ ধরনের হামলা শুরু করে। সোমবার ও মঙ্গলবার তারা ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে চারজন প্রাণ হারান এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

হুতিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া হুতিরা ‘ম্যাজিক সিজ’ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এ ধরনের কর্মকাণ্ড ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু