• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

য‌শো‌রে স্টি‌লের বাক্স থে‌কে গৃহবধূর মরদেহ উদ্ধার

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০১:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

য‌শো‌রের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু গৃহবধূ উপ‌জেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের তপন দেবনাথের স্ত্রী। এ ঘটানায় হত‌্যাকো‌ন্ডে স‌ন্দেহে স্বামী‌কে আটক ক‌রে‌ছে বাঘারপাড়া থানা পু‌লিশ।

পু‌লিশ প্রাথমিকভাবে ধারণা কর‌ছে স্বামী তাকে হত্যা করে লাশ বাক্সে লুকিয়ে রেখেছিলো। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়েছিলো স্বামী তপন দেবনাথ।  কিন্তু নাটক সা‌জি‌য়ে শেষ রক্ষা হয়‌নি স্বামীর। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর ঠোঁটে হাল্কা কাটা দাগ রয়েছে। তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর মরদেহ লুকাতে স্টিলের বাক্সে  কাপড় ও বালিশ দিয়ে ঢেকে রাখা হয়।

স্থানীয় লোকজন জানান, তপন দেবনাথ ও চিত্রা দেবনাথ দম্পতির দুই মেয়ে এক ছেলে। ছেলেমেয়েদের বিয়ে হয়েছে। ছেলে তাঁর স্ত্রীকে নিয়ে যশোর শহরে থাকেন। বাড়িতে তপন দেবনাথ ও চিত্রা দেবনাথ থাকতেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখা যায়। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে তার স্বামী তপন দেবনাথ যশোর শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসত ঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বক্স খুলে দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ রাখা রয়েছে। তখন তিনি থানায় খবর দেন। 

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিলো।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলো। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ