• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রথমবার মেয়ের সঙ্গে গানে কণ্ঠ দিলেন ন্যান্সি


প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০২:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বাংলা গানের জগতে একটি সুপরিচিত নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। এবার প্রথমবারের মতো তার সংগীতের যাত্রায় সঙ্গী হলেন তার বড় মেয়ে রোদেলা।

মূলত ‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলা দুজনকেই।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে দুজনেই।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়, এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত, গর্বিত।’

ন্যান্সি কন্যা রোদেলা বলেন, ‘মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। মা নিজেই আমাকে অনুপ্রাণিত করেছেন, সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।’

সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, ‘ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব পছন্দ। রোদেলার কণ্ঠেও নিজস্বতা রয়েছে। টিম মিলে আমরা চেষ্টা করেছি এমন একটি গান দাঁড় করাতে, যা শ্রুতিমধুর ও আলাদা কিছু হয়ে উঠবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া