• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পাবনায় এসএসসি পরীক্ষায় ৬ শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
পাবনা ক্যাডেট কলেজ
পাবনা ক্যাডেট কলেজ

পাবনা প্রতিনিধি

এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। পাবনা ক্যাডেট কলেজ এবারেও শতভাগ জিপিএ-৫ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এছাড়া পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজও শতভাগ উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছে। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনায় এবারে বরাবরের মতই সেরা স্কুলগুলো ভাল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। স্কয়ার স্কুল এন্ড কলজ থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫ সহ পাশের হার শতভাগ। 

পাবনা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৭, সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৬২, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন এবং পুলিশ লাইনস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। 

এছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের অন্যান্য স্কুল থেকে আরো দেড় শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল  মো. মেহেদী হাসান, পিএসসি জানান, কঠোর পরিশ্রম, শৃংখলা, নিয়মানুবর্তিতা তার প্রতিষ্ঠানে ধারাবাহিক এই সাফল্য বয়ে এনেছে। শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ