• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঝালকাঠির চারটি বিদ্যালয়ে শতভাগ ফেল


প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ১২:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ঝালকাঠির চারটি বিদ্যালয়ে শতভাগ ফেল
ঝালকাঠির চারটি বিদ্যালয়ে শতভাগ ফেল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানে অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে, এবং অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা।

যেসব বিদ্যালয় শতভাগ ফেল করেছে সেগুলো হলো—রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়, পৌরসভার মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই চার প্রতিষ্ঠানের মোট ৪৮ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি।

স্থানীয় এক অভিভাবক লুৎফর রহমান বলেন, “বিদ্যালয়ের অবস্থা যে কতটা খারাপ, তা এবারের ফলাফলে পরিষ্কার হয়েছে। এখনই অভিভাবক ও শিক্ষকদের সচেতন না হলে সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে।”

নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, “আমরা এখনও বিদ্যালয়গুলোর ফল সংগ্রহ করছি। যেসব প্রতিষ্ঠান পাসের হার শূন্য, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে তা কার্যকর করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ