• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর’

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৩:৫২ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেতা খায়রুল বাসার
অভিনেতা খায়রুল বাসার

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার তোলপাড় সারা দেশ। জনসমক্ষে এমন নির্মম ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য; উঠেছে ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী-সংস্কৃতির মানুষরাও নিন্দা জানাচ্ছেন।

এমন আবহে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। যদিও তিনি কোথাও সোহাগ হত্যার কথা সরাসরি লেখেননি, তবে তার পোস্টের ভাষা এবং সময়কাল দেখে নেটিজেনরা ধরে নিয়েছেন, এই ঘটনার প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য করেছেন তিনি।

সেই পোস্টে খায়রুল বাসার লেখেন, ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না। যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের ওছিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’

পোস্টের শেষাংশে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘যেখানেই অন্যায়, প্লিজ! আপনারা কথা বলুন, প্লিজ! মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া