• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মিটফোর্ডের হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: রুমিন ফারহানা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৫:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘সোহাগের হত্যা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল তারা কি করলো!’
 
তিনি আরও বলেন, ‘নির্বাচনের কথা বললেই বলা হয় সংস্কার। ১২ মাসের বাংলাদেশ নিরাপদ না। দেশকে অনেক পেছনে নিয়ে গেছে।’
 
যতটুকু ঐকমত্য হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘বাকিটা নির্বাচনে জনগণ ঠিক করবে।’
 
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ‘গত ৯ মাসে ১৭৫-১৮০ জন লোক মবে মারা গেছেন। বিশেষ দিকে সুবিধা দিতে গিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে, সরকার তার দায় এড়াতে পারে না।’
 
সামাজিক নৈরাজ্য চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘এটাকে রাজনৈতিক নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তায়ও বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে।’
 
জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে আস্থা রাখতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। সময় যত দেরি হবে নৈরাজ্য তত বাড়তে পারে।’


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন