• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নেত্রকোণায় স্ত্রীকে হত্যা করে যুবকের আত্মহত্যা


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১০:০৮ পি.এম.
শেয়ার করুন 0
কলমাকান্দা থানা । ছবি: সংগৃহিত
কলমাকান্দা থানা । ছবি: সংগৃহিত

নেত্রকোণা প্রতিনিধিঃ
একে এম এরশাদুল হক জনি
 
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে হত্যার পর এক যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার(১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান।
 
নিহতরা হলেন- ওই গ্রামের মো. রাশেদ মিয়া (৩২) এবং তার স্ত্রী রাবেয়া পারভীন (২৮)। এই দম্পতির পাঁচ বছরের একটি মেয়ে এবং তিন ও এক বছরের দুই ছেলে রয়েছে।
 
পরিদর্শক লুৎফর রহমান স্বজনদের বরাতে বলেন, এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুপুরে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীকে গুরুতরভাবে আহত করেন। পরে তিনি নিজে ঘরের আঁড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। “আহত রাবেয়ার আর্তনাদে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
 
পরিদর্শক আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ