• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১০:১১ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়। এ ছাড়া তিনটি মোটরসাকেল ভাঙচুর ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, চক দৌলতপুর এলাকার সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল একই এলাকার আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাত ৯টার দিকে চকদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তার মোড়ে জাব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে আবারও চাঁদা দাবি করে। সানজিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানজিদের ওপর হামলা করে জব্বার ও তার লোকজন।  

এর কিছুক্ষণ পর জাব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়ি থেকে নগদ টাকা গহনা ও মূল্যবান সম্পদ লুট করে এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি এক্স নোহা মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। 
বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী  টহলরত রয়েছেন। 

এ বিষয়ে ভুক্তভোগী সানজিদ বলেন, আমি ব্যবসা-বাণিজ্য করি ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। ৫ আগস্টের পর থেকে জাব্বার আমার নামের পূর্বে আওয়ামীলীগ ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে মারধরসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার কিছু পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাব্বার মারধর করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি মাইক্রোবাসে আগুন দেওয়াসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ