• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।

ড্রেজার বন্ধ থাকা অবস্থায় কাগজে চালু দেখিয়ে মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তেল আত্মসাত করা হয় বলে তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৫ সদস্যের দুদক দল এ অভিযান চালায়।

দুদক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৯ কোটি টাকার গড়াই পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ১৪ কিলোমিটার নদীখনন কাজ শেষ হয়। প্রকল্পে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন।
দুদক বলছে, প্রকল্প চলাকালীন বন্ধ ড্রেজার চালু দেখিয়ে ভুয়া ভাউচারে বিপুল পরিমাণ তেল বিল দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে।

সহকারী পরিচালক নীল কমল পাল জানান, প্রাথমিক তদন্তে ভাউচার পরীক্ষা করে অভিযোগের সত্যতা মিলেছে। আলামত সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে অভিযোগ অস্বীকার করে মন্ডল ফিলিং স্টেশনের মালিক আক্তার মন্ডল বলেন, ‘আমাকে যেখানে তেল দিতে বলা হয়, আমি শুধু সেখানে নামিয়ে দিই। এর বাইরে কিছু জানি না।’এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) সৈকত বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্প জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও সুন্দরবনকে রক্ষার লক্ষ্যে। তবে কয়েক দশক ধরে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হলেও শুষ্ক মৌসুমে গড়াইয়ের নাব্যতা ফেরানো যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ