• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

দলীয় নেতা-কর্মীদের সংযত আচরণের পরামর্শ ইশরাকের


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ১২:০১ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি-সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দলীয় নেতা-কর্মীদের আরও সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় না এনে বারবার বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার। 

রোববার (১৩ জুলাই) রাজধানীর পুরান ঢাকার উল্টিনগঞ্জ কাঠ ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই '২৪-এর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সরকারের সমালোচনা করে বলেন, মানুষ নির্বাচন আয়োজনের জন্য এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সরকার টালবাহানা করে প্রায় এক বছর পার করেছে। 

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। তিনি এ নৃশংস ঘটনার জন্য দায়ীদের খুঁজে কঠিন শাস্তির মুখোমুখি করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন