• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এনসিপির কমিটিতে আ’লীগ পুর্নবাসনের অভিযোগ


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ১২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধীর নেতারা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধীর নেতারা। ছবি : সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নবঘোষিত জেলা ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। অথচ আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত জুলাই আন্দোলনে ঝালকাঠি জেলার নিহতদের পরিবারের সাথেও দেখা করতে যায়নি। এমনকি ঝালকাঠিতে পদযাত্রা শেষে এনসিপির আহ্বায়কের সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বলার সুযোগ চেয়েও তা পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বরং, এ সময় জেলা কমিটির আহ্বায়ক কর্তৃক আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আন্দোলনের মূল দাবি-দাওয়া আজও উপেক্ষিত। দাবি বাস্তবায়নের আগেই যেভাবে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে বসানো হচ্ছে, তাতে এনসিপির প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এনসিপির বিতর্কিত কমিটি বাতিল ও আন্দোলনের প্রকৃত নেতাকর্মীদের আলোচনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী  আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মাইশা মেহজাবীন ও সহ মুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি। 

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/রাসেল/ডিআর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ