• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ১২:১২ পি.এম.
শেয়ার করুন 0
নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

‘অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’-পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম রেজা ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য।

ধর্ম অবমাননাকর তার এমন বক্তব্যের প্রতিবাদে ও পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাটমোহর সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৩ জুলাই) রাতে চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী মসজিদ মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা, সম্প্রতি ভাঙ্গুড়া বিএনপির নেতা রেজাউল করিম রেজা'র এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ধর্ম অবমাননা কর এই বক্তব্য প্রদান করার জন্য তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

বিএনপি নেতৃবৃন্দ জানান, কারো পায়ে সিজদা করে চাটমোহরের নেতারা রাজনীতি করেনি। ভবিষ্যতেও করবেন না। একই সাথে বক্তারা চাটমোহর থেকে ত্যাগী ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব এর মাঝ থেকে যে কাউকে দলীয় প্রতীক বরাদ্দের আহ্বান জানান দলটির নীতি নির্ধারকদের।

নাগরিক সমাবেশে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল শেখ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, সাবেক যুবদল নেতা আল আমিন  প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ