• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: পীর সাহেব চরমোনাই


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০১:৩১ পি.এম.
শেয়ার করুন 0
আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। আলেম ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান। 

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় চাম্বল আয়ান পার্কে "বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখার উদ্যোগ ওলামা মাশায়েখ সম্মেলনে এসব কথা বলেন। 

বাঁশখালী চাম্বল মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পুকুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা এজাজ, জামাত ইসলামীর  সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ আরিফ উল্লাহ, চাম্বল মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, জলদী মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ আবদুর রহমান,

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ ছগীর আহমদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মুফতি নুরুল আমিন, মাওলানা এস এম ফয়জুল্লাহ প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ