• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
শেয়ার করুন 0
যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে এক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অন্য এক ট্রাকের চালক ও হেলপার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার।

সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক রাজু ও হেলপার এরফান। দুজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক মনিরামপুর বাজারসংলগ্ন তেল পাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু ও হেলপার এরফান মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ