• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নেত্রকোণায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৭:৪২ পি.এম.
শেয়ার করুন 0
নেত্রকোণায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ র‍্যালি বের হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’।স্লোগান সামনে রেখে বিভিন্ন আয়োজনে নেত্রকোণায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলায় হয়েছে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাদান কর্মসূচি। সোমবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল হক ভূঁইয়া এবং সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. কৃপা নাথ পালসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ