• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ১০:৩৭ এ.এম.
শেয়ার করুন 0
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবেক রাষ্ট্রমালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চেয়েছে বিএফআইইউ। গতকাল সোমবার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

তলব করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমি।

চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের নামে কিংবা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে যদি কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকে, তাহলে তা দ্রুততম সময়ের মধ্যে বিএফআইইউকে জানাতে হবে। একইসঙ্গে ওইসব হিসাবের যাবতীয় তথ্য যেমন- হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি, লকার ব্যবহার, সঞ্চয়পত্র, ক্রেডিট বা ডেবিট কার্ড এবং গিফট কার্ড–সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা, আমলা ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক লেনদেনের ওপর নজরদারি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে এবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তাঁর পরিবারের হিসাবের তথ্য তলব করা হলো।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পুরোনো পর্ষদ বাতিল করে। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে পরে তাঁকে চেয়ারম্যান পদে বসানো হয়।

বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংক–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যানের পরিবর্তে নতুন একজনকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী মহল নিজস্ব প্রার্থীকে চেয়ারম্যান করতে চাপ দিচ্ছে বলেও জানা গেছে। এমন পরিস্থিতিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে মাঠে নেমেছে বিএফআইইউ।

এই তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে ইসলামী ব্যাংকের নেতৃত্বে বড় ধরনের রদবদল।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন