• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নাহিদের অসভ্য উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে: ফারুক


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০২:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি;  জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এ কথায়  খুব কষ্ট লেগেছে ব্যথা লেগেছে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অসভ্য উক্তি মানায় না।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য, নির্বাচনের জন্য আত্মহুতি দিয়েছিলো। সেই রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই-আগস্টের মত আরেক বার ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবো। 

জয়নুল আবদিন বলেন, আপনারা দল গঠন করেছেন। আপনারা দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, আপনাদের অবদান আমি অস্বীকার করি না। কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যে কথাটা বললেন, মুজিববাদের চাদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি। এতে খুব কষ্ট লেগেছে ব্যথা লেগেছে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অসভ্য উক্তি, বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে।

তিনি বলেন, কালো টাকা দিয়ে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দয়া করে তারেক রহমান, মির্জা ফখরুলসহ যাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন এগুলো বাদ দিতে হবে। ষড়যন্ত্রকারীদের ধ্বংস করতে হলে আবার ঐক্যবদ্ধ হতে হবে।

তারেক রহমানকে নিয়ে অসভ্য উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে মন্তব্য করে জয়নুল আবদিন বলেন, এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি আমাদের ১৬ বছরের আন্দোলন, রক্তে অর্জিত সফলতা এবং নির্বাচনের ব্যাঘাত ঘটে এর সকল দায়-দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি। আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে। অতএব, ইতিহাস আলোচনা করতে গেলে দায়-দায়িত্ব কার উপর যাবে, আপনারা ভালো করেই জানেন। আমরা নতুন করে বলতে চাই না। আমরা এইটুকু বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকুন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন