• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৫:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিএনপি। একইসঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‌আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয়ে আলোচনা নির্ধারিত ছিল। এর মধ্যে দুটি বিষয়— দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ও সংবিধান সংশোধনী— নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‌দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অনেক দল আগ্রহ দেখালেও এর কাঠামো, দায়িত্ব ও প্রতিনিধিত্ব নিয়ে এখনও মতভেদ রয়েছে। বিএনপি তার আগের অবস্থানেই অটল রয়েছে। আমাদের ৩১ দফা প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে দেশের বিভিন্ন পেশাজীবী, নারী, সংখ্যালঘু, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। আমরা প্রস্তাব করেছি, উচ্চকক্ষে ১০০ আসন বরাদ্দ থাকবে।

তবে অনেক রাজনৈতিক দল এখনও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা স্বীকার করছে না বলেও জানান তিনি।

পিআর পদ্ধতি (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দেন—আমরা আগেই বলেছি, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না।

ঐকমত্য কমিশনের বৈঠকে সংবিধান সংশোধনীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় বলে জানান বিএনপির এ নেতা। তবে বিস্তারিত আলোচনার জন্য ভবিষ্যতে আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন