• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এনসিপি নেতাদের দ্রুত উদ্ধারের আহ্বান চরমোনাই পীরের


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৫:১৬ পি.এম.
শেয়ার করুন 0
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাদের দ্রুত উদ্ধারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বুধবার (১৬ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, –‘গোপালগঞ্জে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ প্রশ্রয়ে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে। একটি স্বাধীন দেশের জেলা শহরে ছাত্রনেতাদের অবরুদ্ধ করে রাখা গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।’

তিনি বলেন, এনসিপি জুলাইজুড়ে দেশব্যাপী যেভাবে জনগণের সাড়া পাচ্ছে, তাতে বোঝা যায় অভ্যুত্থানের পক্ষে জনমত কতটা সুগঠিত। অথচ গোপালগঞ্জে সেই নেতাদের ওপর হামলা ও প্রশাসনের নীরবতা চরম লজ্জাজনক ও প্রশ্নবিদ্ধ।

চরমোনাই পীর বলেন, –‘পুলিশ প্রশাসন চাইলেই সহিংসতা প্রতিহত করতে পারত। কিন্তু তারা নিষ্ক্রিয় থেকেছে। পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করতে হবে।’

তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম হামলাকারীদের ‘এলাকাবাসী’ হিসেবে তুলে ধরার অপচেষ্টা করছে, যা মূলত ফ্যাসিবাদের দোসরদের রক্ষার ষড়যন্ত্র।

পীর সাহেব বলেন, –‘এই দুঃসাহস সরকারের বিচারহীন সংস্কৃতির ফল। এখনই প্রয়োজন জাতীয় পর্যায়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা এবং সারা দেশে স্বৈরতন্ত্রের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন