• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুমারখালীতে জমি দখলে নিতে বাড়িঘরে হামলার অভিযোগ


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৮:৪০ পি.এম.
শেয়ার করুন 0
কুমারখালীতে জমি দখলে নিতে বাড়িঘরে হামলার অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এই সময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

গত (১৩ জুলাই) বেলা ১২ টার সময় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে শাকিল খানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় শাকিল খানের স্ত্রী বর্ষা খাতুন ও তার মা নুরুজ্জাহান খাতুন , ভাবী তন্নী খাতুন আহত হন।

অভিযোগ পত্র থেকে জানা গেছে, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের নজর আলী বিশ্বাস এর ছেলে শাকিল খান (২৫)। কসবা গ্ৰামে ১৪ শতাংশ  পৈতৃক ও ক্রয়কৃত জমিতে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই ১৪ শতাংশ জমির কিছু অংশ তার চাচা হাতেম এর মধ্যে রয়েছে। কিন্তু জমি ছেড়ে দিতে নারাজ তার চাচা হাতেম ।

শাকিল খান বলেন , একই গ্রামের মৃত - ইয়াদ আলীর ছেলে মোঃ হাতেম (৬৫) ও ওমর ফারুক আমার জমি জোর পূর্বক  দখলে রেখেছে। জমি দখলকে কেন্দ্র করে ১৩ জুলাই দুপুরে হাতেম ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার দখলকৃত জমির উপর ইটের প্রাচীর দিতে থাকে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আমরা মা মোছাঃ নুরুজ্জাহান খাতুন (৭০) স্ত্রী মোছাঃ বর্ষা খাতুন (১৯) ও ভাবী তন্নী খাতুন এর উপর তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এই সময় তিন জন গুরতর আহত হন। এই বিষয়ে আমরা থানায় অভিযোগ দেওয়ার পরও সঠিক বিচার পাচ্ছিনা। আমরা সঠিক বিচার চাই।

এই বিষয়ে হাতেম  জানান, আমরা কারো কোন জমি দখল করেনি। আমার জমির উপরে তার টয়লেট ও খড়ির ঘর রয়েছে। সেটা সরানোর কথা বলা হলেও তারা সরাইনি এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ