• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মাদারীপুরে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ১১:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
নিহত যুবকের মরদেহ। ছবি : সংগৃহীত
নিহত যুবকের মরদেহ। ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে একটি ভাড়া বাসা থেকে নয়ন হাওলাদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে শহরের ২নং শকুনি সড়কের এস এম নাসিরউদ্দিনের ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফ্ল্যাটের আরেকটি বদ্ধ কক্ষ থেকে অক্ষত অবস্থায় শাওন সরদার (২৬) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত নয়ন হাওলাদার শহরের আসমত আলী খান সড়ক এলাকার মো. মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। আটক শাওন সরদার শহরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার তার দুই সহযোগীকে নিয়ে শকুনি লেকের দক্ষিণ পাড়ের এস এম নাসিরউদ্দিনের ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। সম্প্রতি বাড়ির কেয়ারটেকার ওবায়দুর রহমান বাসা ভাড়া চাইতে গেলে তারা টালবাহানা শুরু করেন। এক সপ্তাহ ধরে নয়নের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্ল্যাটের ভেতর থেকে একজনের চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে নয়নের মরদেহ উদ্ধার করে। একই সময়ে আরেকটি বদ্ধ কক্ষ থেকে অক্ষত অবস্থায় শাওন সরদারকে উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাওন সরদার নামে এক যুববকে আটক করা হয়েছে। তিবি বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

ভিওডি বাংলা/লিমন/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ