• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নলছিটির ইউএনও বদলি হলেন রাজউকে


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০২:২১ পি.এম.
শেয়ার করুন 0
নলছিটির ইউএনও বদলি হলেন রাজউকে

ঝালকাঠি প্রতিনিধি 

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামকে বদলি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) উপপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ১৭ জুলাই ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ নজরুল ইসলামের চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তিনি আগামী ২৪ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৪ জুলাই বিকাল থেকে বর্তমান পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে বিবেচিত হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইউএনও মোঃ নজরুল ইসলাম নলছিটিতে দায়িত্ব পালনকালে একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসক হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা প্রসার ও সামাজিক সেবায় এসেছে গতি ও স্বচ্ছতা।

তার বদলির খবরে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে কষ্ট ও হৃদয়ছোঁয়া আবেগ। দায়িত্বকালীন সময়ে জনবান্ধব প্রশাসক হিসেবে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। তার বিদায়ের খবরে অনেকেই প্রকাশ করেছেন গভীর দুঃখ ও আবেগময় প্রতিক্রিয়া।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ