• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জিয়াউর রহমানের থেকে সাইকেল উপহার পেয়েছিলাম: রিনা খান


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০৩:০২ পি.এম.
শেয়ার করুন 0
রিনা খান ছবি: সংগৃহীত
রিনা খান ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান জানালেন এক হৃদয়ছোঁয়া স্মৃতি-সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে সাইকেল উপহার দিয়েছিলেন। ছোটবেলার সেই স্মৃতি এখনো তার হৃদয়ে অমলিন।

রিনা খান বলেন, “আমি তখন স্কুলে পড়ি, আমাদের বাসা ছিল মিরপুর শাহ আলীতে। আমি সব খেলাধুলায় অংশ নিতাম, বিশেষ করে সাইক্লিংয়ে বেশ ভালো ছিলাম। ১৯৭৮ সালে বাংলাদেশ অলিম্পিকের সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হই। পরে আমাদের বঙ্গভবনে ডাকা হয়, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে দেখা হয়।”

তিনি আরও বলেন, “তিনি আমাকে জিজ্ঞেস করলেন—‘খুকি, তুমি কী চাও?’ আমি বললাম, ‘আমি সাইক্লিং করি কিন্তু আমার ভালো একটা সাইকেল নেই, আমি একটা সাইকেল চাই।’ তিনি হেসে বললেন, ‘ঠিক আছে, তোমাকে ভালো সাইকেল দেব।’ এরপর জাপান থেকে ছয়টি সাইকেল আনা হয়, সেখান থেকে আমাকে একটি উপহার দেওয়া হয়।”

সিনেমা জগতে রিনা খানের অভিষেক ঘটে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে। সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী এখন ছোট পর্দাতেও কাজ করছেন সমানতালে। পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অতীতে বিভিন্ন রাজনৈতিক হয়রানির মুখোমুখিও হয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবন থেকে সিনেমা-সবখানেই সংগ্রামী রিনা খানের জীবনজুড়ে ছড়িয়ে আছে নানা গল্প, যার মধ্যে জিয়াউর রহমানের উপহার দেওয়া সাইকেলের স্মৃতিও অন্যতম।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া