• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কেন্দুয়ায় সাইবার মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০৮:০০ পি.এম.
শেয়ার করুন 0
কেন্দুয়ায় সাইবার মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া থানায় সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার আসামী উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মঞ্জুরা আক্তার ও তার দুই সহযোগী মহিউদ্দিন সরকার এবং তানজিলা শাহ রুবিকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গড়াডোবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থানীয় সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান, পলাশ খান, এমদাদুল হক, দিলুয়ারা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিগ্রস্ত মহিলা মেম্বার মঞ্জুরা আক্তার তার দুই সহযোগী কথিত সাংবাদিক মহিউদ্দিন ও রুবিকে প্রায় সময়ই এলাকায় নিয়ে এসে পরিষদের কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষের কাছে চাঁদাদাবিসহ নানাভাবে হয়রানি করে আসছিলেন। 

বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তারা ক্ষিপ্ত হয়ে ইউএনও ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুক ও অনলাইন মাধ্যমে অপপ্রচার শুরু করেন। পরে এসব ঘটনায় গত ১৬ জুলাই মঞ্জুরা আক্তারসহ তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন ইউনিয়নটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ