• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

তাড়াশে মান্নান তালুকদারের জানাযার নামাজ অনুষ্ঠিত


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
তাড়াশে মান্নান তালুকদারের জানাযার নামাজ অনুষ্ঠিত

চলনবিল প্রতিনিধি

সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ১৯ জুলাই তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ওই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার পূ‌র্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা জামান, নাটোর জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ। পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।

এ সময় অশ্রুসিক্ত চোখে বিপুল জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেরাত কামনা করেন। প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আব্দুল মান্নান তালুকদার তাড়াশ-রায়গঞ্জ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঌ মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল ও সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজের জানাযা শেষে বা’দ আসর মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হবে ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ