• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নলছিটিতে শ্রমিক দলের কমিটি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৩:৫২ পি.এম.
শেয়ার করুন 0
শ্রমিক দলের সংবাদ সম্মেলন
শ্রমিক দলের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি
 
ঝালকাঠির নলছিটিতে পৌর শ্রমিক দলের নবগঠিত কমিটি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর শ্রমিক দল। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শামীম। তিনি বলেন, “গত ১২ জুলাই গঠিত কমিটিতে ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়নের শিকার, মামলা ও হামলায় ক্ষতিগ্রস্ত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে স্থান দেওয়া হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হলেও, একটি সুবিধাবাদী চক্র পদ না পেয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে ওই চক্রটি কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যা অত্যন্ত দুঃখজনক এবং ষড়যন্ত্রমূলক।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান, পৌর সভাপতি মো. সেলিম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা।সাংগঠনিক সম্পাদক ছালাম সরদার, নান্ঠু দরবেশ, মো. সোবহান হাং, সাহিন হাং, চুন্নু হাং ও রুমান হাং সহ আরও অনেকে।
বক্তারা বলেন, “শ্রমিক দল সবসময় মাটি ও মানুষের পক্ষে রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো ষড়যন্ত্র আমাদের আদর্শিক অবস্থান দুর্বল করতে পারবে না।” তারা সকল বিভেদ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ