• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এবার ‘মদ্যপ অবস্থায়’ ড্রাইভারকে মারধরের অভিযোগে আটক নোবেল


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ১০:১৯ এ.এম.
শেয়ার করুন 0
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কিছুদিন পরপরই নানা বিতর্কে জড়িয়ে পড়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ফের আলোচনায়। এবার রাজধানীর কল্যাণপুরে এক উবার চালককে মারধরের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে নোবেল মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে চালককে মারধর করেন তিনি। ঘটনার সময় নোবেলের সঙ্গে তার স্ত্রী সালসাবিল মাহমুদও ছিলেন।

উবার চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপের মাধ্যমে প্রাইভেট কার ভাড়া নিয়ে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী। গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান নোবেল। তিনি অপ্রাসঙ্গিক কথাবার্তা ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। এসময় স্থানীয় জনতা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। পরে পুলিশ এসে নোবেলসহ গাড়িচালককে থানায় নিয়ে যায়।

তবে শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ওসি সাজ্জাদ রোমান বলেন, -নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগেও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন নোবেল। গেল ২০ মে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। পরে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অভিযোগকারী নারী সালসাবিল মাহমুদের সঙ্গে বিয়ে হয় তার। এরপর ২৪ জুন জামিনে মুক্তি পান তিনি।

নিয়মিত সংগীতচর্চার চেয়ে নানান বিতর্কে জড়িয়েই যেন সাম্প্রতিক সময়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন নোবেল।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া