• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০১:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম

বরগুনা প্রতিনিধি 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) বরগুনা প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী, জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি দ্বীনি চেতনাভিত্তিক যুব প্ল্যাটফর্ম। সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতি, চাঁদাবাজি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ জানাবে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা।

অনুষ্ঠান শেষে কুরআন তিলাওয়াত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ