• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দুই ভাইয়ের এক বউ!


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ভারতের হিমাচলে এক নারীকে বিয়ে করেছেন দুই ভাই। ছবি : সংগৃহীত
ভারতের হিমাচলে এক নারীকে বিয়ে করেছেন দুই ভাই। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে দুই ভাই মিলে একই নারীকে বিয়ে করেছেন—এই ব্যতিক্রমধর্মী ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এটিকে কেউ অবৈধ বা অস্বাভাবিক বললেও, বর-কনে বলছেন, এটি তাদের সম্প্রদায়ের পুরোনো প্রথা অনুযায়ী সম্পন্ন হয়েছে।

ঘটনাটি ঘটেছে হিমাচলের সিরমৌর জেলার শিলাই এলাকার কুনহাট গ্রামের সুনীতা চৌহান ও দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগিকে নিয়ে। ১২ জুলাই তিনদিনব্যাপী বিয়ের আয়োজন হয় স্থানীয় ট্রান্স-গিরি এলাকায়। উৎসবে পাহাড়ি গান, ঐতিহ্যবাহী খাবার আর স্থানীয় সংস্কৃতির ছাপ ছিল স্পষ্ট। আমন্ত্রিত ছিলেন শত শত মানুষ।

প্রদীপ নেগি সরকারি চাকরিজীবী, আর কপিল নেগি কাজ করেন বিদেশে। তারা হিমাচলের ‘হাট্টি’ সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ে যুগ যুগ ধরে চলে আসা ‘হাট্টি পলিয়ান্দ্রি’ নামের এক প্রথা অনুযায়ী, দুই ভাই এক নারীকে বিয়ে করে সম্মিলিত সংসার করেন। এতে স্ত্রী এবং দুই স্বামী একসঙ্গেই বসবাস করেন, আর সাধারণত এতে দ্বন্দ্বের আশঙ্কা থাকে না বলেই দাবি স্থানীয়দের।

প্রদীপ ও কপিল বলেন, –এই বিয়েতে আমরা গর্বিত। এটি আমাদের পারিবারিক ঐক্য ও সহমর্মিতার প্রতীক। সামাজিকভাবেই আমরা এ বিয়ে করেছি।–

নববধূ সুনীতা বলেন, –আমি কোনো চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। এটি আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমাদের বন্ধনকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে চাই।–

প্রসঙ্গত, তিন বছর আগে হাট্টি সম্প্রদায়কে ভারতের তপশিলি জনজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় সূত্র জানায়, শুধু শিলাইয়ের বাধানা গ্রামেই গত ছয় বছরে এমন অন্তত পাঁচটি বিয়ের নজির রয়েছে। ফলে সম্প্রদায়ের অনেকে বলছেন, এটি এখন আর বিরল ঘটনা নয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু