• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শহীদ পরিবারের অধিকার রক্ষায় লড়াই করছি : নাহিদ ইসলাম


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সারা দেশে পদযাত্রা করছি এবং শহীদ পরিবারের সঙ্গে সরাসরি বসে তাদের সমস্যা শুনছি। দেখা যাচ্ছে, মাঠপর্যায়ে অনেক উদ্যোগ এখনো পৌঁছায়নি। শহীদ পরিবারগুলো যথাযথ সম্মান পাচ্ছে না। সেই সম্মান প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি।”

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, শহীদ পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। গণঅভ্যুত্থানের সময় আমরা যেমন এক ছিলাম, আজও তাদের সন্তানদের সম্মান আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

তিনি জানান, “দলের পক্ষ থেকে ‘শহীদ কল্যাণ-আহত সেল’ গঠন করা হয়েছে, যার মাধ্যমে সারাদেশের শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া ও সহায়তা দেওয়ার কাজ চলছে। স্থানীয় সংগঠনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমরা নতুনভাবে তালিকা তৈরি করছি।”

এ সময় তিনি জুলাইয়ের রাজনৈতিক ঘোষণাপত্র প্রসঙ্গে বলেন, “৩ আগস্ট ঢাকায় বড় কর্মসূচি হবে। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে। আমরা চাই, শহীদ পরিবারগুলোর দাবি ও মর্যাদা এই ঘোষণায় প্রতিফলিত হোক।”

তিনি বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, সেটার অধীনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি আমরা পুনরায় সবার নম্বরগুলো নিচ্ছি।

‘এটি আমরা স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সবসময় বলছি এবং ৩ আগস্ট সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে দেবে।’

এ সময় চট্টগ্রামের শহীদদের পরিবার এবং দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা রাঙামাটির উদ্দেশে রওনা দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন