• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শিরখাড়ায় রহস্যজনক ভাবে গৃহবধূর মৃত্যু


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ০৪:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
শিরখাড়ায় রহস্যজনক ভাবে গৃহবধূর মৃত্যু

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের হাওয়ার মোর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারী ১৮ মাস বয়সী সন্তানের জননী। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির সকল সদস্য পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এ বিষয়ে শিরখাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজ্জাক মিয়া বলেন, "এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়েটি নিচে পড়ে আছে, নিথর দেহ। মেয়েটির আপন বলতে কেউ নেই। সে অসহায় জীবনযাপন করতো। মা নেই, বাবা প্রতিবন্ধী, ভাই খোঁজও রাখে না।"

নিহতের মামাবাড়ির লোকজনের বাড়ি পার্শ্ববর্তী শাহরিয়ারবাগ এলাকায়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা খুনিদের ফাঁসি চাই। মেয়েটা খুব সহজ-সরল ও দরিদ্র ছিল। শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। মারধর করতো। ওর যদি কোনো সমস্যা থাকতো, তাহলে ডিভোর্স দিতো। জীবন নেওয়ার অধিকার তাদের কে দিয়েছে?"
এ সময় আশেপাশের অনেক নারীও কান্নায় ভেঙে পড়েন।

নিহতের কাকা মজিবুর রহমান ফরাজি সাংবাদিকদের বলেন, "আমার ভাইয়ের মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছে। গলায় ছুরির আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। এটি কোনো আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা।"

"এলাকাবাসী দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।"

এ ঘটনায় এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিক তদন্ত করছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ