• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কেন্দুয়ায় নিখোঁজের ছয় দিন পর কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ০৬:১১ পি.এম.
শেয়ার করুন 0
নিহত কেনু মিয়া
নিহত কেনু মিয়া

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামে নিখোঁজ হওয়ার ছয় দিন পর হাওর থেকে কেনু মিয়া (৫৪) নামের এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বাড়ির পেছনের হাওরে স্থানীয়দের নজরে আসার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত কেনু মিয়া টিপ্রা গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন এবং স্থানীয়ভাবে একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই (বুধবার) বিকালবেলা কেনু মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। অবশেষে ২১ জুলাই সোমবার দুপুরে বাড়ির পেছনের হাওরে কাজ করতে যাওয়া কিছু মানুষ মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এবং তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনকে খবর দেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

নিহতের চাচা আমজাত হোসেন বাচ্চু মিয়া জানান, “কেনু মিয়া আমার ভাতিজা। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কেউ কিছু বলতে পারেনি। অবশেষে আজ হাওরে তার মরদেহ ভেসে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দিই।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেনু মিয়া তার বন্ধকী জমিতে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া না পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন, অসুস্থতা বা আকস্মিক কোনো দুর্ঘটনার কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা কেনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ