• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ০৭:১৭ পি.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

কুড়িগ্রাম প্রতিবেদক

অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে চাপিয়ে নিয়েছেন পুরো সংসারের ভার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়ে।

সকাল বিকালে তিনটি টিউশনি করে চালান সংসার, আর রাতের নিস্তব্ধতায় হাতে তুলে নেন পাঠ্যবই। এই সংগ্রামী কিশোরই এবারের এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার শীর্ষস্থান অর্জন করেছেন।

আপনের এই অসামান্য সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। খোঁজখবর নিয়ে সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আপনের মতো মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্ববান শিক্ষার্থীরা সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না আসে, সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখব। তার এই সাফল্যে গর্বিত আজ পুরো কুড়িগ্রাম। শুধু জেলার নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও সে হয়ে উঠেছে এক উদাহরণ ও অনুপ্রেরণা।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ