• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ


প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ১০:২৫ পি.এম.
শেয়ার করুন 0
শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ

শেরপুরে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতে পাচকরকালে ৬৩ কেজি বাংলাদেশী শিং জব্দ করেছে বারোমারী বিওপি।
 
বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই মাছ গুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের বিক্রয় মূল্য ১২ হাজার ৬শত টাকা।
 
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি’র দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশী শিং মাছ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছে।
 
এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র বারোমারী বিওপির বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে ৬৩ কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করলেও চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত শিং মাছ গুলো পচনশীল দ্রব্য হওয়ায় শেরপুর জেলার কাস্টমস অফিসের সাথে সমন্বয় পূর্বক স্থানীয় বাজার মূল্য যাচাই সাপেক্ষে ১২ হাজার ৬শত টাকা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। পরে উক্ত মাছ বিক্রির টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়। 
 
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান আরো জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে আসছে।
 
ভিওডি বাংলা/মোঃ মাকসুদুর রহমান রোমান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ