• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রৌমারীতে জমিজমা বিরোধ সংঘর্ষে নিহত-৩,আহত ৬জন আটক ১

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ০৬:১০ পি.এম.
শেয়ার করুন 0
রৌমারীতে জমিজমা বিরোধ সংঘর্ষে নিহত-৩,আহত ৬জন আটক ১

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত হয়েছে। এ ঘটনা কমপক্ষে ৬/৭ জন আহত হয়েছেন। আহতদের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

নিহতরা হলেন, মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩), ফুলবাবুর ভাই বুলু মিয়া(৫২) ও  তাঁদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন(৩০)।

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শাহাজামাল ও রব্বানী গং  এবং প্রতিবেশি আপেল ও আংগুর গং এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। দখল সংক্রান্ত জের ধরে ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এসময় শাহাজামাল ইসলামগং এর পক্ষে ৩জন নিহত হন।এছাড়াও উভয় পক্ষের অত্যন্ত ৬/৭ জন আহত হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে। 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ