• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ০৬:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি
রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “মব কালচার এখন দেশে ভয় ও আতঙ্কের নতুন উৎস হয়ে উঠেছে। কেউ অভিযোগ করলেই জনতা আইন হাতে তুলে নিচ্ছে—এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “৫ আগস্টের পর হঠাৎ দেশে মব কালচারের মাত্রা বেড়েছে। প্রশাসনের ভূমিকা কোথায়? অপরাধ হলে পুলিশে দিন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়।”

তিনি গুম প্রসঙ্গে বলেন, ইলিয়াস আলীসহ অনেক নেতা এখনও নিখোঁজ আজও বহু পরিবার প্রিয়জনের খোঁজ পায়নি। স্বামীকে স্ত্রীর কাছ থেকে, সন্তানকে মায়ের কোল থেকে তুলে নেওয়া হয়েছিল। তারা এখনো নিখোঁজ। গুমের রাজনীতি থেকে জাতি মুক্তি চায়।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “যদি কমিশনের সদস্যরা নিরপেক্ষ না হন, তাহলে কোনো আইনি কাঠামোই গণতন্ত্র রক্ষা করতে পারবে না। ফ্যাসিবাদ যদি চেতনার ভিত্তিতে কমিশনে প্রবেশ করে, তাহলে জনগণের ইচ্ছা বারবার ভূলুণ্ঠিত হবে। ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট ভর্তি হয়ে গিয়েছিল—মানুষ সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।”

সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, “চাঁদাবাজ, অনাচারকারী ও দখলবাজদের বিএনপিতে স্থান নেই। মৌলভীবাজারে দেড় থেকে দুই লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম রশিদুজ্জামান মিল্লাত, জি কে গউছ, মিফতাহ সিদ্দিকী, এম নাসের রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

ভিওডি বাংলা/ আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন