• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বরগুনা

নৌবাহিনীর অভিযানে অবৈধ সিগারেটের গুদাম ফাঁস, দুইজনের কারাদণ্ড

  বরগুনা প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ০৭:৩১ পি.এম.
শেয়ার করুন 0
নৌবাহিনীর অভিযানে অবৈধ সিগারেটের গুদাম ফাঁস, দুইজনের কারাদণ্ড

বরগুনা সদর উপজেলার চরকলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে অবৈধ বাজারজাতকরণের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা কাস্টমস অফিসসংলগ্ন একটি ভবনে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ভবনের নিচতলায় থাকা গুদামে তল্লাশি চালায়। অভিযানে ‘বারগো টোবাকো’ কোম্পানির বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়।
 
জব্দকৃত মালামালের মধ্যে ছিল—৯১ হাজার ৬০০ শলাকা কিংস ব্র্যান্ডের সিগারেট, তিন হাজার শলাকা ইনডো ব্ল্যাক সিগারেট, ৪২০টি খালি প্যাকেট এবং ৬৫টি গ্যাস লাইটার। এসব পণ্য দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই বাজারে বিক্রি করে আসছিলেন সংশ্লিষ্টরা।
 
অভিযানে আটক হওয়া দুই ব্যক্তি হলেন—বরগুনা এরিয়া ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন (৪৯) এবং সেলসম্যান রানা কিসলু হৃদয় (২৩)। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, গত চার বছর ধরে বরগুনা সদরসহ আশপাশের এলাকায় তারা অবৈধভাবে এসব সিগারেট বাজারজাত করে আসছিলেন।
 
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। একই আইনের আওতায় রানা কিসলু হৃদয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এছাড়া জব্দকৃত সব সিগারেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাস্টমস অফিস সংলগ্ন মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ