• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রিল ভিডিওতেই এখন বেশি ব্যস্ত বিদ্যা বালান


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ১২:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
বিদ্যা বালান। ছবি : সংগৃহীত
বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন বড় পর্দায় আগের মতো নিয়মিত না হলেও, ইনস্টাগ্রামে তার রিল ভিডিওগুলোয় মুগ্ধ তার অসংখ্য অনুরাগী। অভিনয়, রসিকতা কিংবা সামাজিক বার্তা—এই সবকিছু নিয়েই প্রায় প্রতিদিনই নিয়ম করে ইনস্টাগ্রামে সক্রিয় তিনি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, –রিল বানানো আমি খুব উপভোগ করি। যদি আমার ভিডিও দেখে কারও মুখে হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

নিজেকে নিয়ে এখন অনেকটাই চাপমুক্ত ও আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। অতীতে শরীর নিয়ে সমালোচনার মুখে পড়লেও, বিদ্যার ভাষায় –আত্মবিশ্বাস অর্জনই জীবনের সবচেয়ে বড় সাফল্য।–

সর্বশেষ ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় দেখা গেছে তাকে, যেখানে তার প্রথম কিস্তির মঞ্জুলিকা চরিত্রটি এখনও দর্শকের মনে গেঁথে আছে। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নানা শক্তিশালী চরিত্রে তিনি প্রশংসিত হয়েছেন।

বর্তমানে বিদ্যা নতুন নতুন গল্প পড়ছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন। তার হাতে রয়েছে দুটি নতুন সিনেমা প্রজেক্ট, তবে এখনই সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া