• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়াচ্ছে: গয়েশ্বর


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০২:১২ পি.এম.
শেয়ার করুন 0
গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অভিজ্ঞতার অভাবের কারণে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, –এই সরকার দৃশ্যমান নয়। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, এজন্যই সংকটের দায় এড়াতে পারছে না।

শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, –নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার তত প্রশ্নবিদ্ধ হবে এবং দেশে নানা ধরনের সংকট তৈরি হবে।

বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, –ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।–

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন