• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

প্রস্তুত ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকালে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০২:২৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ফাঁসির মঞ্চ। ছবি : সংগৃহীত
প্রতীকী ফাঁসির মঞ্চ। ছবি : সংগৃহীত

স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্য যৌথভাবে আয়োজন করেছে একটি ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর। এই প্রদর্শনীতে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বলে অভিযোগ থাকা গুম, খুন, লগি-বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ২০২৪ সালের নির্বাচনি সহিংসতা ও গণহত্যাসহ বিভিন্ন ‘অপকর্মের’ চিত্র তুলে ধরা হবে।

প্রদর্শনীর উদ্বোধন শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত।

প্রদর্শনীর শেষ দিনে (৫ আগস্ট) ‘প্রতীকী ট্রাইব্যুনালের’ মাধ্যমে প্রতীকী ফাঁসি কার্যকর করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে। আয়োজকদের ভাষ্য, এটি একটি প্রতীকী কর্মসূচি, যার মধ্য দিয়ে দীর্ঘ দিনের অগণতান্ত্রিক ও নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

জুলাই ঐক্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান এ প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্লাটফর্মের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই কর্মসূচিকে তারা বলছে –গণপ্রতিরোধের সাংস্কৃতিক প্রস্তুতি।

প্রদর্শনীর উদ্দেশ্যে আয়োজকরা বলেন, গণতন্ত্রবিরোধী, মানবাধিকার লঙ্ঘনকারী এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহারকারী একনায়কতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সত্য প্রকাশ এবং জনগণের মধ্যে সচেতনতা ছড়ানোই আমাদের মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক