• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৫:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সুনামগঞ্জ মরমী সাধক আউল বাউলের। এখানে জন্ম নিয়েছেন দেওয়ান হাছন রাজা, শাহ আব্দুল করিমসহ অনেক গুণীজন। এ এলাকার মানুষ সংগ্রামী। তারা হাওরের সঙ্গে সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে। গত জুলাই গণঅভ্যুত্থানে সেই সংগ্রামী জীবনের পরিচয় দিয়েছেন সুনামগঞ্জের তিন বীর সৈনিক সোহাগ মিয়া, আয়াত উল্লাহ ও হৃদয় শহীদ হয়েছেন। তারা প্রমাণ করেছেন- সুনামগঞ্জের মানুষ দেশের প্রয়োজনে সব করতে পারে।

তিনি বলেন, আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু ইতিহাস এবং সময় আমাদের আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কোটাসংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা একদফা দাবির মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা আমাদের ওপর আস্থা রেখেছিলেন, আপনারা ৫ আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে। আপনারা গণবভন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই বিজয়ে এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয় দাবিদার হচ্ছেন আপনারা সাধারণ জনগণ।

নাহিদ বলেন, মুজিববাদ মানেই ফ্যাসিবাদ। মুজিববাদ হচ্ছে বিভাজনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে খুন, ধর্ষণ আর মানবাধিকার হরনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানেই দেশের মানুষের টাকা লুট করে পাচারের রাজনীতি। লুটেরাদের রাজীনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন