• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৭:০৮ পি.এম.
শেয়ার করুন 0
কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 

স্থানীয়রা জানান, নিমাইচড়া ইউনিয়নের মাঝ গ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাঝ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতীয় বস্তু বাধলে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন অনেক পুরোনো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। এ সময় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্মতত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যেকার সময়ের হতে পারে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষ্ণু মূর্তিটি জব্দ করে থানায় আনা হয়েছে।  প্রত্মতত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ