• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়, তাই ভোটে আসতে চায় না

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সংগৃহীত ছবি
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে ফ্যাসিবাদের উত্থানের পথ সুগম করেছেন। তার ‘কঠোর শাস্তি’ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব খোকন বলেন, “যারা নির্বাচন চায় না, তারা পিআর চায়। কারণ তারা তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটকে ভয় পায়। তাই তারা ভোটে আসতে চায় না।”

তিনি আরও বলেন, “দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তারেক রহমান ডাক দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তখন আর কোনো পথ খোলা থাকবে না।”

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন পিন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ইসমাইল হোসেন ও দীন মোহাম্মদ খোকন।

 ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন