• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নিহত সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
নিহত সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক। সংগৃহীত ছবি
নিহত সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে শহীদ সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও সমবেদনা জানান।

সারিয়ার বাবা, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আমিনুল হক বলেন, "সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।"

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে পল্লবীর বাইতুল মু’মিন জামে মসজিদে জানাজার গোসলখানা ও ফ্রিজিং হিমঘরের উদ্বোধন করেন আমিনুল হক।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন