• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৯:৫২ পি.এম.
শেয়ার করুন 0
রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের আঁধারে রাস্তার মোড়ে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ময়নাল হক (৩৫)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকার মৃত আকাব আলীর ছেলে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা একটি লম্বা বাঁশের আগায় ঝুলিয়ে রাখা হয়। নৌকাটির সঙ্গে ডিজিটাল ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ নিজেদের ছবি লাগানো ছিল। এ কাজে জড়িত ছিলেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক। তারা দুজনেই স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

শুক্রবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নাল হককে আটক করে এবং নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে আজ দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত বারেককে আটকের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ