• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সেবাকে দায়িত্ব হিসেবে নিলেই জুলাই আন্দোলন সার্থক হবে : বাণিজ্য উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ০৩:৩২ পি.এম.
শেয়ার করুন 0
বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। ফাইল ছবি
বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
সেবাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারলেই জুলাই আন্দোলন সার্থক হবে। আহতদের হারানো দৃষ্টি আমাদের দেখার ক্ষমতা বৃদ্ধি না করলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান।

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫'-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন।

বক্তব্যে তিনি রাষ্ট্রের বিভিন্ন খাতে বিগত সরকারের দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতের ন্যায়ভিত্তিক বাংলাদেশে যোগ্যরা যোগ্য স্থানে থাকবে। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও ইউএস-বাংলা বিমানের টিকিট।আয়োজনের অংশ হিসেবে ছিল রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শনী। এ সময় নিজে রক্তদান করে সবাইকে উৎসাহিত করেন উপদেষ্টা বশির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই যোদ্ধাদের আন্দোলনের স্মৃতিচারণে ভারি হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সমাপ্তিতে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন