• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঝালকাঠি বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৭:০২ পি.এম.
শেয়ার করুন 0
ঝালকাঠি বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা বিএনপি'র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ।

বিশেষ আলোচক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান,  সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, নিউইয়র্ক মহানগর উত্তর এর বিএনপি সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান।

সভায় বক্তারা বলেন, বিএনপির সকল সদস্যদের সদস্য পদ নবায়ন করতে হবে এবং নতুন সদস্য ফরম বিতরণ করে যাচাই বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। কোন ফ্যাসিবাদ বা আওয়ামীলীগ এর দোসর যাতে সদস্য না হতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। 

নিউইয়র্ক বিএনপি উত্তরের সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম বলেন, দলকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তার পক্ষে নির্বাচন করবো।  

তিনি রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা/মশিউর রহমান রাসেল/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ