• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই শুরু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৯:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের সংসদীয় আসনগুলোর প্রাথমিক বাছাইয়ে নির্ধারিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। তিনি জানান, দলের পক্ষ থেকে এ দাবিতে শেষ সময় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তবে প্রচলিত নির্বাচন পদ্ধতির জন্যও দল প্রস্তুতি নিচ্ছে, যাতে কোনো বাস্তবতা থেকে পিছিয়ে না থাকতে হয়।

তিনি বলেন, –আমাদের লক্ষ্য দেশপ্রেমিক শক্তিকে আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেওয়া। সে জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকতে হবে।

সাক্ষাৎকার পর্বে প্রতিটি আসন থেকে একাধিক সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেখানে নির্বাচনকেন্দ্রিক কৌশল, প্রার্থীদের সম্ভাব্যতা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বিএনপির ঐকমত্য কমিশন থেকে ওয়াকআউটের প্রসঙ্গ টেনে বলেন, –বাংলাদেশের ইতিহাসে নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার নজির রয়েছে। এ জন্যই এখন নির্বাহী বিভাগের ক্ষমতায় ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।– তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এখন আন্তর্জাতিকভাবে সুশাসনের গুরুত্বপূর্ণ নির্দেশক। বিএনপি এই প্রক্রিয়ায় অনাগ্রহ দেখানোয় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, দলটি ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখবে।

মাওলানা ইউনুস আহমদ বলেন, –আমরা ‘একবাক্সে ভোট’ নীতি নিয়ে আশাবাদী। প্রার্থী ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতি সে অনুযায়ী চলছে। জাতীয় স্বার্থে প্রয়োজনে আমরা আসন ভাগাভাগিতে যেতে পারি, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ নির্বাচনী অবস্থান থাকবে অপরিবর্তিত।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন