• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এনবিআরের সাবেক সচিব

নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০৭:২৮ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ছবি-সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ছবি-সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নামে তিন কোটি ৬৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। নজিবুর রহমানের ৩২৭৬ বর্গফুটের এ ফ্ল্যাটটি রমনায় অবস্থিত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার একটি বিচারিক আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। ওই আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। রেকর্ডপত্র পর্যালোচনায় সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়েছে।

পরে শুনানি শেষে ফ্ল্যাট জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের সাতই অক্টোবর তাকে রমনা থেকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন